পণ্য পরিচিতি
খাঁটি খেজুরের ঝোলা লিকুইড গুড় — খেজুরের রস জ্বাল দিয়ে তৈরি তরল বা ঝোলা গুড়, যা শীতের সকালে রুটি-পিঠার সাথে খাওয়ার জন্য সবচেয়ে প্রিয়। মধুর মতো ঢেলে খাওয়া যায়।
✅ কেন আমাদের পণ্য
- নাটোরের গাছিদের সংগ্রহ করা টাটকা খেজুরের রস থেকে তৈরি
- কোনো চিনি, রং বা কেমিক্যাল মেশানো হয় না
- ঐতিহ্যবাহী পদ্ধতিতে ধীরে জ্বাল দিয়ে তৈরি
- স্বাস্থ্যসম্মত ও যত্নের সাথে প্যাকিং
🍽️ যেভাবে ব্যবহার করবেন
- রুটি, পরোটা, চিতই ও ভাপা পিঠার সাথে
- মুড়ি-চিড়া বা দইয়ের সাথে
- পায়েস ও মিষ্টান্নে
📦 সংরক্ষণ
ব্যবহারের পর ঢাকনা ভালোভাবে বন্ধ রাখুন। দীর্ঘদিন ভালো রাখতে ফ্রিজে রাখুন এবং সবসময় শুকনো চামচ ব্যবহার করুন।
🚚 ডেলিভারি ও পেমেন্ট
- সারা বাংলাদেশে হোম ডেলিভারি
- ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে, দেখে তারপর টাকা দিন
- অর্ডার কনফার্ম করতে আমাদের টিম আপনাকে কল করবে
